দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দুই কক্ষ পরিদর্শকসহ কেন্দ্র সচিবের এক সহকারীকে কেন্দ্রের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদরাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রসচিব অধ্যক্ষ মুহম্মদ আব্দুর রহীম।
বহিষ্কৃত পরীক্ষার্থী মো. মাসুম বিল্লাহ উপজেলার আল গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী। তার রোল নম্বর ২৩১৬৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৮৭২৯৯৫৯।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কক্ষ পরিদর্শক সহকারী অধ্যাপক পরিতোষ সমদ্দার, সহকারী শিক্ষক ছগির হোসেন এবং কেন্দ্র সচিবের সহকারী মো. এমদাদুল হককে কেন্দ্রের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রসচিব অধ্যক্ষ মুহম্মদ আব্দুর রহীম বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
জে আই